কলকাতা, ২৭ মে (হি. স.) : গোটা রাজ্য বোমা তৈরির হাবে পরিণত হয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ বলেন, পশ্চিমবঙ্গকে আমি আফগানিস্তান বললে ববি হাকিমের কষ্ট হয়। আফগানিস্তান কেন, সিরিয়া হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। প্রতিটি ব্লকে বোমার কারখানা তৈরি হচ্ছে। সেই বোমা সারা বাংলায় ছড়িয়ে পড়ছে। পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও পশ্চিমবঙ্গ থেকে বোমা আসছে।
দিলীপ ঘোষ যখন নিউটাউনে এই অভিযোগ করেন তার কয়েক ঘণ্টার পরেই মেদিনীপুরের এগরায় খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতমস্তককে এলাকাবাসীর কাছে ক্ষমা চান। মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনায় আমরা খুবই দুঃখিত। এগরার ঘটনায় আমাদের চোখ খুলে দিয়েছে। অবৈধ বাজি কারখানার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। মুখ্যমন্ত্রী আরও বলেন, শব্দবাজি কারখানা অবৈধ। শব্দবাজি না করে সবুজ বাজি তৈরির দিকে নজর দিতে হবে। একইসঙ্গে বেআইনি বাজি কারখানা রুখতে সাধারাণ মানুষকেও এগিয়ে আসতে বলেন মুখ্যমন্ত্রী।

