News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূলের নবজোয়ারে পুলিশ মোতায়েন নিয়ে মামলা শুভেন্দুর
Image

তৃণমূলের নবজোয়ারে পুলিশ মোতায়েন নিয়ে মামলা শুভেন্দুর

কলকাতা, ২৬ মে (হি. স.) : দলীয় ভোটে পুলিশ ব্যবহারের অভিযোগে হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী।

পঞ্চায়েতে কাকে প্রার্থী দেখতে চান, জানতে চেয়ে ভোটের আয়োজন করেছে একটি আঞ্চলিক দল। নাম না করে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দুবাবু। তাতেই অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে, মামলায় দাবি তাঁর। পুলিশ ব্যবহারের জন্য সরকারি খাতে ওই দল টাকা জমা করেছে কিনা ডিজিকে চিঠি দিয়েও প্রশ্নের জবাব মেলেনি, দাবি বিরোধী দলনেতার। এবার তাই হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুবাবুর।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে জেলায় জেলায় ঘুরছেন। তাঁর এই কর্মসূচির মধ্যেই রয়েছে গণভোট। কোন এলাকায় কাকে তৃণমূলের প্রার্থী হিসাবে কাকে দেখতে চান, সেটা জানাতে সাধারণ মানুষের জন্য গণভোটের আয়োজন করেছে তৃণমূল।

শুভেন্দুবাবুর অভিযোগ, তৃণমূলের সেই গণভোটে বেআইনিভাবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। সেটা নিয়েই মামলা দায়ের করছেন বিরোধী দলনেতা। যদিও সরাসরি তৃণমূলের নাম নেননি শুভেন্দুবাবু। তিনি বলেন, “একটি আঞ্চলিক দল বিভিন্ন জায়গায় একটি ভোটের আয়োজন করছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে কে প্রার্থী হবেন, সেই মতামত নেওয়া হচ্ছে সাধারণ মানুষের থেকে। সেই ভোটে ব্যপক পুলিশ মোতায়েন করা হচ্ছে।”

Releated Posts

সংসদকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের কথা শুনতে হবে: শশী থারুর

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের চার বক্তা, থাকছেন রাহুল-প্রিয়ঙ্কা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top