News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সেকশনাল ক্ষমতা বৃদ্ধি করতে পাঠশালা ও নলবাড়ি স্টেশনের মধ্যে ডাবল লাইন চালু
Image

সেকশনাল ক্ষমতা বৃদ্ধি করতে পাঠশালা ও নলবাড়ি স্টেশনের মধ্যে ডাবল লাইন চালু


গুয়াহাটি, ২৫ মে (হি.স.) : পাঠশালা ও নলবাড়ি রেলওয়ে স্টেশনের মধ্যে নতুন করে স্থাপিত ডাবল লাইনের বিধিবদ্ধ পরিদর্শন সম্পূর্ণ করেছেন এনএফ সার্কেলের রেলওয়ে সেফটি কমিশনার (সিআরএস)শুভময় মিত্র। নতুন করে স্থাপিত এই দ্বিতীয় লাইনটি প্রতি ঘণ্টায় সর্বাধিক ৯০ কিলোমিটার গতিতে পণ্য সামগ্রী ও যাত্রী ট্রাফিকের জন্য ব্যবহার করা হবে।

পাঠশালা-নলবাড়ি সেকশন হলো নিউ বঙাইগাঁও-আগথোরি ভায়া রঙিয়া ১৪২.৯৭ কিমি ডাবলিং প্রকল্পের একটি অংশ। এই প্রকল্পের মধ্যে ৭৫টি মেজর ব্রিজ, ৩৮টি মাইনোর ব্রিজ ও ১৯টি নতুন স্টেশন বিল্ডিং নির্মাণ অন্তর্ভুক্ত আছে। পাঠশালা থেকে নলবাড়ি পর্যন্ত পথটি ২৬.৯১ কিমি পর্যন্ত প্রশস্ত। সেকশনটিতে ১৭টি মেজর ব্রিজ নির্মাণ অন্তর্ভুক্ত করা হয়েছে। রেলওয়ে সেফটি কমিশনার (সিআরএস)/এনএফ সার্কেল-এর দ্বারা প্রতি ঘণ্টায় ১২২ কিমি গতির পরীক্ষা করা হয়েছে। সমস্ত ওয়াইড বেস প্রি-স্ট্রেসড কংক্রিট (পিএসসি) স্লিপারের ব্যবহার সহ রোবাস্ট ট্র্যাক স্ট্রাকচার ও প্রি-স্ট্রেসড কংক্রিট স্লিপারের উপর নতুন ডিজাইনের মজবুত সুইচের থিক ওয়েব সুইচ এবং উচ্চ গতি নিয়ন্ত্রণ করার সক্ষমতার মতো আধুনিক প্রযুক্তি এই ডাবল লাইন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।

এখানে উল্লেখযোগ্য যে এই ডাবল লাইন স্থাপনের ফলে স্টেশনগুলিতে স্টপ-ওভার ক্রসিং ছাড়াই উভয় দিক থেকে ট্রেন চলাচল করা যাবে, যার ফলে ট্রেনের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে। যানজট হ্রাস হওয়ার ফলে বর্ধিত গতিতে অধিক ট্রেন চলাচল করতে পারবে।

গত ৩০ আগস্ট নিউ বঙাইগাঁও থেকে বিজনি পর্যন্ত ১৭.৫৩ কিমি সেকশন চালু করা হয়েছিল। এই সমগ্র সেকশনটি সম্পূর্ণ হওয়ার ফলে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top