News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় নতুন করোনা আক্রান্ত ৬ জন, সুস্থ হলেন ৩ জন, সক্রিয় রোগী ৪৭
Image

ত্রিপুরায় নতুন করোনা আক্রান্ত ৬ জন, সুস্থ হলেন ৩ জন, সক্রিয় রোগী ৪৭


আগরতলা, ২৫ মে (হি.স.) : ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় ৬ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে, তিন জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। দৈনিক সংক্রমণের হার ০.৯১ শতাংশ। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ৪৭।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৪ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৬৫৩ জন মোট ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, ৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ০.৯১ শতাংশ। এদিকে, ৩ জন সুস্থও হয়েছেন। ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪৭ জন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮২৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭১৯০ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৩ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৩ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় গোমতী জেলায় ও দক্ষিণ জেলায় ১ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি পাঁচ জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা

আগরতলা, ৪ মে : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহুল প্রতীক্ষিত ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

প্রচলিত চাষকে হারিয়ে অর্গানিক  গমের ব্যাপক সাফল্য ত্রিপুরায়: রতন লাল নাথ

আগরতলা, ৩ মে: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ জানিয়েছেন, রাজ্যের অর্গানিক কৃষি ক্ষেত্রে এক…

ByByReshmi Debnath May 3, 2026

পুলিশ অভিযানে দুই চোর আটক, উদ্ধার ৯ গ্রাম স্বর্ণের চেইন

আগরতলা, ৩ মে: রাজধানীর ভিটারবন এলাকায় যৌথ অভিযানে দুই চোরকে আটক করল রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিশ।…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top