News Flash

  • Home
  • খেলা
  • ওড়িশায় জাতীয় জনজাতীয় খেলায় ত্রিপুরা দলের বাছাই পর্ব আজ থেকে
Image

ওড়িশায় জাতীয় জনজাতীয় খেলায় ত্রিপুরা দলের বাছাই পর্ব আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।। রাজ্যভিত্তিক বাছাই পর্ব শুরু হচ্ছে আগামীকাল থেকে। দুইদিন ব্যাপী এই বাছাই পর্বের মাধ্যমে সাতটি ইভেন্টে রাজ্য দল গঠন করা হবে। আগামী ৯ থেকে ১২ জুন ওড়িশায় অনুষ্ঠিত হচ্ছে প্রথম বারের মতো জাতীয় জনজাতীয় খেল মহোৎসব – ২০২৩। এর উদ্যোক্তা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় হলেও যৌথ সহযোগিতায় থাকছে ওড়িশা রাজ্যের ক্রীড়া ও যুব সেবা দপ্তর, কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সাইন্স এবং ডিমড্ টু বি ইউনিভার্সিটি, ভুবনেশ্বর। এই জাতীয় জনজাতীয় খেলায় ত্রিপুরা থেকে সাতটি ইভেন্টে রাজ্য দল অংশগ্রহণ করবে বলে স্থির হয়েছে। আগামীকাল সকাল দশটায় বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে অ্যাথলেটিকসের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। আগামীকাল বেলা ১১টায় খয়েরপুরস্থিত পুরাতন আগরতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত হবে খো-খো ইভেন্টের বাছাই পর্ব। একই দিনে একই সময়ে বাধারঘাটস্থিত রাইমা সুইমিং পুলে অনুষ্ঠিত হবে সাঁতারের বাছাই পর্ব। এদিকে আগামীকালই বেলা ১১ টা থেকেই আগরতলার নেতাজি চৌমুহনীস্থিত নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টারে হবে যোগাসনের বাছাই পর্ব। ‌ পরদিন ২৬ মে বেলা ১১ টায় উমাকান্ত মাঠে ফুটবল, ভলিবল এবং কাবাডি এই তিনটি ইভেন্টের উপর রাজ্যভিত্তিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে ইচ্ছুক প্রত্যেক উপজাতি খেলোয়াড়দের এস টি সার্টিফিকেট ও আধার কার্ড সঙ্গে আনতে বলা হয়েছে। তবে অংশগ্রহণ করতে ইচ্ছুক রাজ্যের উপজাতি খেলোয়াড়দেরকে নিজ নিজ জেলা ক্রীড়া আধিকারিকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই রাজ্যভিত্তিক বাছাই পর্বে আসতে হবে বলে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সাধারণ সম্পাদক পাইমং মগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top