News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি সদর এ.এম.সি. কমিটির উদ্যোগে  বুধবার  একস্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি সদর এএমসি কমিটি সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে বুধবার এক রক্তদান শিবির সংঘটিত করেছে৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ পৌরোহিত্য করেন  কনভেনার প্রদীপ চন্দ,  ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন  কমিটি৷ এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন রক্তদান মহৎ দান৷ রক্তদানের মধ্য দিয়ে মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় মিলে৷ এটি একটি অন্যতম মানবিক কাজ৷ মেয়র বলেন জনসংখ্যার দিক দিয়ে ত্রিপুরা অনেকটা কম হলেও রক্তদানে উল্লেখযোগ্য স্থানে রয়েছে আমাদের এই ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা৷ এই গর্ব রাজ্য সরকারের নয় বরং এই রাজ্যের সচেতন নাগরিকদের৷ প্রসঙ্গক্রমে মেয়র বলেন বিগত বিধানসভা নির্বাচনের কারণে রাজ্যে রক্তদানের প্রবণতা কিছুটা কমে গিয়েছিল৷ ফলে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দেয়৷ পরিস্থিতি মোকাবেলার জন্য মুখ্যমন্ত্রী নিজে সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সহ সকল স্তরের জনগণের কাছে রক্তদানে এগিয়ে আসার আবেদন জানিয়েছিলেন৷ সেই আবেদনের ব্যাপক সাড়া মিলেছে৷ ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতিও এই আহবানে সাড়া দিয়ে বুধবার রক্তদান শিবির সংঘটিত করেছে৷ এ ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷ এদিন মেয়র প্রসঙ্গেক্রমে আরো বলেন আমাদের দেশ ও গোটা বিশ্ব বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর হয়েছে৷ কিন্তু রক্তদানের বিকল্প এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি৷ একমাত্র মানুষই পারেন রক্তদানের মধ্য দিয়ে এই সংকট মোকাবেলা করতে৷ তিনি বলেন রক্তদানের মাধ্যমে ধর্ম বর্ণ সংকীর্ণতা ধুয়ে মুছে একাকার করে দেওয়া সম্ভব৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top