News Flash

Image

হাইলাকান্দি কারাগার পরিদর্শনে হাইকোর্টের কমিটি

হাইলাকান্দি (অসম) ২৪ মে (হি.স.) : রাজ্যের কারাগার গুলির সংস্কারে গৌহাটি হাইকোর্টের নির্দেশে গঠন করা তিন সদস্যের কমিটি সম্প্রতি হাইলাকান্দি কারাগার পরিদর্শন করেছেন। আসাম রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব রত্নদীপ ভট্টাচার্যের নেতৃত্বে কমিটির অন্য দুই সদস্য কারাগার বিভাগের গুয়াহাটি রেঞ্জের ডিআইজি প্রদীপ কুমার ব্রহ্ম এবং যোরহাট রেঞ্জের ডিআইজি ভূপেন দাস হাইলাকান্দির ডিস্ট্রিক্ট জেল এবং জেলার নারাইনপুরে নির্মীয়মান কারাগারটির সুযোগ সুবিধা খতিয়ে দেখেন।

পরিদর্শন কালে যেসব সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হয় সেগুলির মধ্যে রয়েছে, কারাগারের কয়েদি ধারণ ক্ষমতা যাচাই করা, পুরুষ ও মহিলা কয়েদিদের আলাদা সংস্থাপন, কারাগারের অভ্যন্তরে লিগেল এইড ক্লিনিক আছে কিনা তা দেখা, কারাগারের ভিতরে যথাযথ রান্নাঘর এবং খাদ্য সামগ্রী বিতরণ করার সুবিধা আছে কিনা তা পরিদর্শন করা, কারাগারের প্রাঙ্গনে সেনিটাইজেশনের যথাযথ ব্যবস্থা মজুত আছে কিনা এবং কারাগারে সব কয়েদির ওয়ার্ডে নির্ধারিত বিছানা (বাঙ্ক বেড) আছে কিনা তা যাচাই করা।

পরিদর্শন কালে স্টেট লিগ্যাল সার্ভিসেস এর সদস্য সচিব ভট্টাচার্য জানান যে গৌহাটি হাইকোর্টের নির্দেশে রাজ্যের সব কারাগার পরিদর্শনের অঙ্গ হিসেবে হাইলাকান্দি জেলা কারাগারও পরিদর্শন করা হচ্ছে এবং এতে কারাগারের কয়েদিদের সব সমস্যা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। হাইলাকান্দি জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিদ্যাব্রত আচার্য পরিদর্শনকালে এই কমিটির সঙ্গে ছিলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ খবর জানিয়ে বলেছেন যে, বিচারাধীন কয়েদিদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ গৌহাটি হাইকোর্টের রয়েছে । উল্লেখ্য গৌহাটি হাইকোর্টের মামলা নম্বর WP@ Suo-Moto 8/18 অনুসারে এই কমিটি গঠন করে কারাগার সংস্কারের প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top