News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় দীর্ঘদিন বাদে করোনায় মৃত্যু, সংক্রমিত ৮, সুস্থ হয়েছেন ৮, সক্রিয় ৪৪
Image

ত্রিপুরায় দীর্ঘদিন বাদে করোনায় মৃত্যু, সংক্রমিত ৮, সুস্থ হয়েছেন ৮, সক্রিয় ৪৪

আগরতলা, ২৪ মে (হি. স.) : দীর্ঘ সময় পর ত্রিপুরায় করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সংক্রমণ ও সুস্থতা প্রায় সমানে সমানে চলছে। কিন্তু, হটাৎ ওই মৃত্যু কিছুটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ৮ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে, আট জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। দৈনিক সংক্রমণের হার ১.৩১ শতাংশ। মৃত্যু হয়েছে একজনের। তাতে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ৪৪।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৭ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৬০৩ জন মোট ৬১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, ৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ১.৩১ শতাংশ। এদিকে, ৮ জন সুস্থও হয়েছেন। ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪৪ জন।
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭১৮৭ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৩ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৩ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় খোয়াই জেলায় ২ জন, ধলাই জেলায় ২ জন, উত্তর জেলায় ৩ জন এবং দক্ষিণ জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি চার জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top