News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোচবিহারে বন্দে ভারতের স্টপেজের দাবিতে অবস্থানে তৃণমূল
Image

কোচবিহারে বন্দে ভারতের স্টপেজের দাবিতে অবস্থানে তৃণমূল

নয়ারহাট, ২৩ মে (হি. স.) : কোচবিহারে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ ও মাথাভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন প্রায় এক কিমি বেহাল পাকা রাস্তা দ্রুত সারাইয়ের দাবিতে আন্দোলনে নামল তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার দুপুরে রেলস্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ দেখান কোচবিহার জেলা তৃণমূল যুব’র কর্মী-সমর্থকরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ।

স্টেশন মাস্টারের মাধ্যমে দাবির বিষয়টি লিখিতভাবে রেলের ডিআরএমের নজরেও আনা হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কোচবিহারে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ না দিয়ে স্থানীয় জনগণের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র সরকার। দ্রুত দাবি পূরণ না হলে সাধারণ মানুষের স্বার্থে অদূর ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকিও দিয়েছেন তৃণমূল নেতারা।

এছাড়াও অভিযোগ উঠছে, মাথাভাঙ্গা শহর থেকে পখিহাগামুখী পাকা রাস্তার একাংশ দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তার ওই অংশটি দেখভাল করে রেল দপ্তর। খানাখন্দে ভরে গিয়েছে এক কিমি রাস্তা। ভাঙা রাস্তায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। বর্ষায় রাস্তার ওই অংশে হেঁটে চলাও দায় হয়ে পড়ে। দ্রুত ভাঙা রাস্তা সারাইয়ের দাবিতে এদিন সরব হন দলের নেতারা। রেলের মাথাভাঙ্গা স্টেশন মাস্টার অবশ্য এদিনের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনার আশ্বাস দিয়েছেন।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top