News Flash

  • Home
  • দিনের খবর
  • “সরকার চালানোর নামে ‘তামাশা’ চলছে,” তোপ কেজরিওয়ালের
Image

“সরকার চালানোর নামে ‘তামাশা’ চলছে,” তোপ কেজরিওয়ালের

কলকাতা, ২৩ মে (হি. স.) : “সরকার চালানোর নামে ‘তামাশা’ চলছে।” মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল এই ভাষাতেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন।

কেজরিওয়ালের দাবি, বিরোধী রাজনৈতিক দলের সরকারগুলি ইচ্ছাকৃত বিরক্ত করছে কেন্দ্রের মোদি সরকার ৷
কেজরিওয়ালের ভাষায়, “ওরা দেশের বিচারব্যবস্থাকেও মানছে না। দিল্লিবাসী ৮ বছর যে জিনিসটার জন্য লড়াই করছে। সেটা ওরা এক সপ্তাহে অর্ডিন্যান্স এনে বন্ধ করে দিল।”
দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্র যে অধ্যাদেশ এনেছে, এ দিন কেজরিওয়ালের পাশে দাঁড়িয়ে মমতা সেই অধ্যাদেশের বিরোধিতা করেন। এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ ইতিমধ্যেই কংগ্রেস ‘আপ’-কে সমর্থন করার বার্তা দিয়েছে। সব ঠিক থাকলে দীর্ঘদিন বাদে রাজ্যসভায় সম্মিলিত বিরোধীদের একত্রে দেখা যেতে পারে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে পাশে বসিয়ে এদিন মমতা বলে দেন, সবাইকে একজোট করতে পারলে রাজ্যসভাতেও বিজেপিকে হারানোর একটা সুযোগ এসেছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top