News Flash

Image

বৃষ্টিতে স্বস্তি, ভিজল রাজপথ

আগরতলা, ২৩ মে (হি.স.) : তীব্র গরমের হাঁসফাঁস কাটিয়ে অবশেষে মঙ্গলবার দুপুরের বৃষ্টিতে কিছুটা স্বস্তির নিশ্বাস নিয়েছেন রাজ্যবাসী।

গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে মানুষ নাজেহাল পরিস্থিতি শিকার হচ্ছিলেন। তাপমাত্রা ৪০ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে।অবশেষে মঙ্গলবার দুপুরে তীব্র তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেয়েছে রাজ্যবাসী। 

প্রসঙ্গত, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আগামীকাল সর্বোচ্চ ৩৩-৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩-২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে অনুমান করা হচ্ছে। আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় ০১৭.২ এম এম  এবং কৈলাসহরে বৃষ্টি হয়েছে ০০৫.০ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ত্রিপুরায় অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার আচমকাই প্রবল বেগে ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। বেলা সাড়ে বারটা নাগাদ এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এআই-২৪৩  আগরতলা বিমান বন্দরে অবতরনের চেষ্টা করেও পাইলট ব‍্যর্থ হন। পাইলট বিপদ এড়াতে বিমান অবতরন না করিয়ে পুনরায় কলকাতায় ফিরে গিয়েছি। দুপুরের পরে আবহাওয়া অনুকূল হওয়ায় কলকাতা থেকে ওই বিমান আগরতলা বিমান বন্দরে নিরাপদে অবতরণ করেছে।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top