News Flash

Image

আরও ৮টি মামলায় জামিন পেলেন ইমরান খান

ইসলামাবাদ, ২৩ মে (হি. স.) : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আটটি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের আদালত। মঙ্গলবার পিটিআই প্রধানের আবেদনের শুনানি শেষে আদালত আগামী ৮ জুন পর্যন্ত ইমরান খানের জামিন মঞ্জুর করেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। মঙ্গলবার ইমরান খানের আবেদনের শুনানি শেষে দেশটির ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত ৮ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।এদিন পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও জামিন পান। এনএবি-এর একটি আদালত আগামী ৩১ মে পর্যন্ত বুশরা বিবির জামিন মঞ্জুর করেছেন।

ডনের প্রতিবেদনে বলা হয়, জুডিশিয়াল কমপ্লেক্সে হিংসা সংক্রান্ত আটটি মামলায় ইমরানকে জামিন দিয়েছেন ইসলামাবাদ এটিসি। ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত বিচারিক কমপ্লেক্সে সহিংসতা সংক্রান্ত আটটি মামলায় পিটিআই প্রধান ইমরান খানকে জামিন দেন। পিটিআই প্রধানের আবেদনের শুনানির পর আদালত আগামী ৮ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এই মামলাগুলোতে গ্রেফতারের আশঙ্কা করেছিলেন ইমরান খান। সোমবার টুইটারে ইমরান লেখেন, আমি জনতাকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, কারণ যদি আপনারা সহিংস হয়ে ওঠেন, তারা আবার কঠোর ব্যবস্থা নেওয়ার আরও একটি সুযোগ পেয়ে যাবে। আমাদের সবসময় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে।
প্রসঙ্গত, সম্প্রতি ইমরান খানকে গ্রেফতার নিয়ে উত্তাল হয়ে উঠে পাকিস্তানের রাজনীতি। পরে সুপ্রিমকোর্টের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয়।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top