News Flash

  • Home
  • দিনের খবর
  • মমতার সঙ্গে বৈঠকে আপের দুই মুখ্যমন্ত্রী কেজরী এবং মান, সঙ্গী আরও দুই নেতা
Image

মমতার সঙ্গে বৈঠকে আপের দুই মুখ্যমন্ত্রী কেজরী এবং মান, সঙ্গী আরও দুই নেতা

কলকাতা, ২৩ মে (হি স)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার কলকাতায় আসেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। সঙ্গে আসেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান, আপ নেতা রাঘব চাড্ডা এবং অতিশী।

মঙ্গলবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নামেন তাঁরা। তাঁদের অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং রাজ্যের মন্ত্রী সুজিত বসু। মনে করা হচ্ছে, কেন্দ্রের বিজেপি-বিরোধী ঐক্যে শান দিতেই কলকাতায় এসেছেন আপের শীর্ষ নেতৃত্ব।

নবান্নে মমতার সঙ্গে সাক্ষাৎ করবেন আপ প্রধান-সহ নেতারা। তার পরেই ফিরে যাবেন দিল্লি। ২০২৪ লোকসভা ভোটকে পাখির চোখ করে বিরোধী জোট নিয়ে কথা হতে পারে নবান্নের বৈঠকে।
রবিবার সকালে কেজরীওয়ালের বাড়িতে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, জেডি (ইউ) নেতা মনোজ ঝা, লালন সিংহ এবং সঞ্জয় ঝা। কেন্দ্রের দিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স জারির বিরোধিতা করে কেজরীর পাশে দাঁড়ান নীতীশ।
শনিবার এই বিষয়ে সব বিরোধী দলকে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন আপ প্রধান। এই আবহে মঙ্গলবার নবান্নে কেজরীওয়ালদের বৈঠক করতে আসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top