News Flash

  • Home
  • খেলা
  • কাজল স্মৃতি স্কুল ফুটবল দিয়ে টিএফএ-র মরশুম শুরু ২৯ শে
Image

কাজল স্মৃতি স্কুল ফুটবল দিয়ে টিএফএ-র মরশুম শুরু ২৯ শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মে।। টিএফএ এ বছর মরশুম শুরু করতে যাচ্ছে কাজল স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট দিয়ে। অনূর্ধ্ব ১৪ কাজল স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৯ মে থেকে। মোট বারোটি স্কুল দল এতে অংশগ্রহণ করবে বলে নাম নথিভুক্ত করেছে। ইতোমধ্যে টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণকারী স্কুল দলের প্রতিনিধিদের নিয়ে সভায় বসেছেন এবং লটারির মাধ্যমে ক্রীড়া সূচি তৈরির জন্য গ্রুপ বিন্যাস করা হয়েছে। অংশগ্রহণকারী বারোটি স্কুল দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের তিনটি দল নক আউট পদ্ধতিতে খেলবে। গ্রুপ এ-তে রয়েছে সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল, মধুবন কাঠালতলী স্কুল, প্রণবানন্দ বিদ্যামন্দির। গ্রুপ বি-তে রয়েছে মতিনগর স্কুল, ড. বি আর আম্বেদকর স্কুল, আসাম রাইফেলস পাবলিক স্কুল, গ্রুপ সি-তে রয়েছে সেন্ট পলস স্কুল, সুখময় স্কুল ও বড়জলা স্কুল। গ্রুপ ডি-তে রয়েছে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল, আনন্দমার্গ স্কুল ও হলিক্রস স্কুল। চার গ্রুপের চারটি গ্রুপ চ্যাম্পিয়ন দল মূল পর্বে লীগ পদ্ধতিতে খেলবে। ২৯ মে উদ্বোধনী ম্যাচে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল এবং আনন্দমার্গ স্কুল পরস্পরের মুখোমুখি হবে বলে লটারিতে স্থির হয়েছে। খেলোয়ারদের অবশ্যই বিকেল সাড়ে তিনটার মধ্যে মাঠে রিপোর্ট করতে বলা হয়েছে। ইতোমধ্যে, দুই একদিনের মধ্যে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচী টিএফএ-র পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026

অসম প্রিমিয়ার লিগ রাজ্যের লুকিয়ে থাকা ক্রিকেট প্রতিভার বড় মঞ্চ: আবু নেচিম

গুয়াহাটি, ২২ জুলাই (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে বলে…

ByByNews Desk Jul 22, 2026

জুনিয়র বিশ্ব স্কোয়াশ: পরের রাউন্ডে ভারতের সাত খেলোয়াড়, দাপট দেখালেন আনাহত সিং

নায়াগ্রা-অন-দ্য-লেক (কানাডা), ২১ জুলাই (আইএএনএস): বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল ভারত। নারী বিভাগের শীর্ষ বাছাই আনাহত…

ByByNews Desk Jul 21, 2026

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026

‘বিশ্বকাপে খেলা অসম্ভব নয়, এটা রকেট সায়েন্স নয়’: ভারতের ফুটবলের রোডম্যাপ জানালেন শাজি প্রভাকরণ

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখনই ভারতের ফুটবল ভবিষ্যৎ নিয়ে…

ByByNews Desk Jul 19, 2026
Scroll to Top