News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এক পরিবারের মতোই বিজেপি ত্রিপুরায় কাজ করে চলেছে : মুখ্যমন্ত্রী
Image

এক পরিবারের মতোই বিজেপি ত্রিপুরায় কাজ করে চলেছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ মে (হি. স.) : এক পরিবার মতোই দল ত্রিপুরায় কাজ করে চলেছে। মাঝেমধ্যে কিছু সমস্যা দেখা দিলেও, বিজেপি-তে কারোর সাথেই মতানৈক্য নেই। এই দাবি করে আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের বহিরাগত ইস্যু নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন। তাঁর সাফ কথা, ওই বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।
তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপিতে প্রত্যেকেই ঐক্যবদ্ধ আছেন। এমনকি, নেতাদের মধ্যে মতানৈক্য নেই। তাঁর মতে, দল এক পরিবারের মতো ত্রিপুরায় কাজ করে চলেছে। মাঝেমধ্যে কিছু সমস্যা দেখা দেয় ঠিকই। কিন্তু, শীর্ষ নেতৃত্বের সহায়তায় আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করে হয়।
প্রসঙ্গত, গতকাল রবিবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপিতে বহিরাগতদের হস্তক্ষেপের অভিযোগ এনে প্রচন্ড বিরক্তি প্রকাশ করেছেন। হাইকমান্ডের কাছে নালিশ করবেন বলেও জানিয়েছিলেন। এ-বিষয়ে আজ মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সাফ জানালেন, কোন মন্তব্য করতে চাই না।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top