News Flash

Image

আগুনে পুড়ে ছাই বসত ঘর

ধর্মনগর(ত্রিপুরা), ২২ মে (হি. স.) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসত ঘর। রবিবার রাত ১২টা নাগাদ ওই ঘটনায় ধর্মনগর আলগাপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায় নি বলে জানান দমকলকর্মী। তবে, দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বাড়ির মালিক বাপ্পি দেবনাথ জানিয়েছেন, রবিবার রাতে সব কাজ সেরে তাঁর মা কাঞ্চন দেবনাথ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। রাত বারটা নাগাদ তিনি শরীরে আগুনের তাপ অনুভব করেন। তাতে তাঁর ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে তিনি প্রত্যক্ষ করেন ঘরে আগুন লেগেছে। তখন কোনো মতে তিনি ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে থাকা ছেলে বাপ্পি দেবনাথকে ডাক দিয়েছেন। সাথে সাথে পরিবারের সদস্যরা খবর পাঠিয়েছেন দমকল বাহিনীকে। কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন তিনি। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জনৈক দমকল কর্মী জানিয়েছেন, আগুনে ওই বৃদ্ধার ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি। 

Releated Posts

ইসরো অর্থায়িত গবেষণা প্রকল্প পেলেন ত্রিপুরার যুব বিজ্ঞানী, গর্বিত বিলোনিয়া

আগরতলা, ১৩ জুন : ত্রিপুরার দক্ষিণ জেলার ছোট্ট শহর বিলোনিয়ার সন্তান ড. সৌরভ পাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

পানীয় জলের সংকটে কাঞ্চনমালা মুসলিম পাড়া, পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

আগরতলা, ১৩ জুন : পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

উত্তর-পূর্ব ভারতে ১৪ কোটি টাকা মূল্যের ৭১ লক্ষ চোরাচালানকৃত বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ডিআরআই : গ্রেপ্তার চার

নয়াদিল্লি: ১২ জুন: বিদেশি সিগারেট চোরাচালানের বিরুদ্ধে এক বড় অভিযানে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) উত্তর-পূর্ব ভারতে একাধিক…

ByByReshmi Debnath Jun 13, 2026

জনগণকে বিব্রত করতে রাজ্যে বিজেপি ও তিপরা মথার মধ্যে মতপার্থক্যের ছবি তুলে ধরা হচ্ছে: বিরোধী দলনেতা

আগরতলা, ১২ জুন: প্রদ্যোত কিশোর দেববর্মণের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top