News Flash

  • Home
  • প্রধান খবর
  • নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী, প্রথা ভেঙে অভ্যর্থনা সূর্যাস্তের পর–পাপুয়া নিউ গিনিতে অভ্যর্থনা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী, প্রথা ভেঙে অভ্যর্থনা সূর্যাস্তের পর–পাপুয়া নিউ গিনিতে অভ্যর্থনা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২১ মে (হি. স.) পাপুয়া নিউ গিনিতে গিয়ে একেবারে অন্যরকম অভ্যর্থনা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বীপরাষ্ট্রে পৌঁছতেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন সে দেশের প্রধানমন্ত্রী জেমস মারাপে। সাধারণত দু’টি দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎপর্বে করমর্দন বা আলিঙ্গন করার ছবিই প্রকাশ্যে আসে। তবে এ বার একেবারে ভারতীয় প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল ভিন্‌‌দেশের প্রধানমন্ত্রীকে। নিজস্ব প্রথা ভেঙে সূর্যাস্তের পর হল আনুষ্ঠানিক অভ্যর্থনাও। পাপুয়া নিউ গিনির এই মন ছুঁয়ে যাওয়া আচরণের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। প্রসঙ্গত, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পাপুয়া নিউ গিনি সফরে গিয়েছেন মোদী।
পাপুয়া নিউ গিনিতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলির সহযোগিতা সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছেন মোদী। রবিবার রাতে সে দেশে নামে মোদীর বিমান। তার পরই বিমান থেকে নামতেই মোদীকে দেখে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী। সাধারণত পা ছুঁয়ে প্রণাম করা ভারতীয় সংস্কৃতির রীতি। সে ক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর এ হেন সম্মান প্রদর্শন নজর কেড়েছে।
বিমান থেকে নামার পর প্রথমে দুই প্রধানমন্ত্রী একে অপরকে আলিঙ্গন করেন। করমর্দনও করেন দুই রাষ্ট্রনেতা। এর পরেই মোদীর পা ছুঁয়ে প্রণাম করেন মারাপে। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী যখন তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, সেই সময় তাঁর পিঠ চাপড়ে দেন মোদী। শুধু প্রণাম করাই নয়। মোদী পা রাখতেই নিজস্ব প্রথাও ভেঙেছে সে দেশ। সূর্যাস্তের পর সে দেশে কোনও রাষ্ট্রনেতা গেলে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয় না। তবে রবিবার মোদীর জন্য সেই প্রথা ভেঙেছে পাপুয়া নিউ গিনি। রবিবার সে দেশের স্থানীয় সময় রাত ১০টায় পৌঁছন মোদী।
পাপুয়া নিউ গিনিতে অভ্যর্থনা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন, ‘‘পাপুয়া নিউ গিনিতে পৌঁছলাম। বিমানবন্দরে এসে আমায় স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী জেমস মারাপকে ধন্যবাদ। ভীষণই ভাল অভ্যর্থনা পেয়েছি, যা চিরকাল মনে রাখব। এই দেশের সঙ্গে ভারতের বন্ধন আরও মজবুত করার লক্ষ্যে রয়েছি।’’ পাপুয়া নিউ গিনিতে প্রধানমন্ত্রীকে ১৯টি গান স্যালুট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top