News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃষ্টি হতেই পাহাড়ে জুমচাষে ব্যস্ত জুমিয়ারা
Image

বৃষ্টি হতেই পাহাড়ে জুমচাষে ব্যস্ত জুমিয়ারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ সামান্য বৃষ্টিতেই পাহাড়ি এলাকায় জুম চাষের জমি প্রস্তুত করতে ব্যস্ত জুমিয়ারা৷ জমে দান ও সবজির বীজ বপন করতে তারা এখন খুবই ব্যস্ত৷ বহু জনজাতি পরিবার জুম চাষ করে তাদের জীবিকা অর্জন করে চলেছেন৷ এক্ষেত্রে সরকারি সহযোগিতা আরো বেশি পরিমাণে পেলে রাজ্যের উপজাতিদের আয় উপার্জন আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা ব্যক্ত করেছেন৷৷  প্রত্যন্ত এলাকার জুমিয়ারাও সমতলের বা  গ্রামাঞ্চলের কৃষকদের মত অন্নদাতা৷ জুম চাষ ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকার জনজাতি অংশের মানুষের উপার্জনের অন্যতম একটি মাধ্যম ৷ কাজেই জুম চাষাবাদের ক্ষেত্রেও সরকারি সাহায্য সহায়তা প্রয়োজন৷ বৈশাখের শুরুতে আংশিক বৃষ্টিপাতের ছোঁয়া পেয়ে প্রত্যন্ত এলাকার জুমচাষের টিলাভূমি উর্বর হয়ে ওঠে৷ যদিও এবছর প্রকৃতি একটু বিমুখ৷ তার পরেও বৈশাখের শেষে অল্প বৃষ্টি হওয়ায় জুমের জন্য টিলা ভুমি অনেকটাই প্রস্তুত৷ আর এই সুযোগকে কাজে লাগিয়ে জুমিয়ারা টিলা ভূমিতে জুমের বিভিন্ন রকমের সবজি সহ ধান বীজ রুপন করতে ব্যস্ত৷ এমনই বাস্তব চিত্র প্রত্যক্ষ করা গেল মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন বৈরাগী ঢেপা  এলাকায়৷ এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল জনজাতি রমণী   সহ জুমিয়ারা জুমের বিভিন্ন কৃষিজ ফসলের বীজ বপন করছে৷ কথা প্রসঙ্গে জুমিয়া রমণী  জানান, এবার তারা ধান, জিঙ্গা, মিস্টি কুমোর সহ রকমারি সবজির বীজ  বপন করছে৷ সরকারি সুযোগ-সুবিধা ছাড়াই নিজেরা উদ্যোগী হয়েই এই জুম চাষ করছেন৷ কথা প্রসঙ্গে তিনি আরো জানান,এবার দুটি টিলা ভূমিতে জুম চাষ করবেন৷ তবে এই জুম চাষ করে লভ্যাংশের মুখ দেখা যায় জুমের কৃষিজ ফসল গুলি বাজারজাত করে৷আশ্বিন কার্তিক মাসে এই ফসল ঘরে তোলার সময়৷ জুম চাষই তাদের একমাত্র রুটি-রুজির সম্বল৷ সরকারি সাহায্য সহযোগিতা পেলে তারা এই জুম চাষকে আরো প্রসারিত করার উদ্যোগ নেবেন বলে ওই জুমিয়া রমণী আশা ব্যক্ত করেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top