নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ সামান্য বৃষ্টিতেই পাহাড়ি এলাকায় জুম চাষের জমি প্রস্তুত করতে ব্যস্ত জুমিয়ারা৷ জমে দান ও সবজির বীজ বপন করতে তারা এখন খুবই ব্যস্ত৷ বহু জনজাতি পরিবার জুম চাষ করে তাদের জীবিকা অর্জন করে চলেছেন৷ এক্ষেত্রে সরকারি সহযোগিতা আরো বেশি পরিমাণে পেলে রাজ্যের উপজাতিদের আয় উপার্জন আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা ব্যক্ত করেছেন৷৷ প্রত্যন্ত এলাকার জুমিয়ারাও সমতলের বা গ্রামাঞ্চলের কৃষকদের মত অন্নদাতা৷ জুম চাষ ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকার জনজাতি অংশের মানুষের উপার্জনের অন্যতম একটি মাধ্যম ৷ কাজেই জুম চাষাবাদের ক্ষেত্রেও সরকারি সাহায্য সহায়তা প্রয়োজন৷ বৈশাখের শুরুতে আংশিক বৃষ্টিপাতের ছোঁয়া পেয়ে প্রত্যন্ত এলাকার জুমচাষের টিলাভূমি উর্বর হয়ে ওঠে৷ যদিও এবছর প্রকৃতি একটু বিমুখ৷ তার পরেও বৈশাখের শেষে অল্প বৃষ্টি হওয়ায় জুমের জন্য টিলা ভুমি অনেকটাই প্রস্তুত৷ আর এই সুযোগকে কাজে লাগিয়ে জুমিয়ারা টিলা ভূমিতে জুমের বিভিন্ন রকমের সবজি সহ ধান বীজ রুপন করতে ব্যস্ত৷ এমনই বাস্তব চিত্র প্রত্যক্ষ করা গেল মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন বৈরাগী ঢেপা এলাকায়৷ এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল জনজাতি রমণী সহ জুমিয়ারা জুমের বিভিন্ন কৃষিজ ফসলের বীজ বপন করছে৷ কথা প্রসঙ্গে জুমিয়া রমণী জানান, এবার তারা ধান, জিঙ্গা, মিস্টি কুমোর সহ রকমারি সবজির বীজ বপন করছে৷ সরকারি সুযোগ-সুবিধা ছাড়াই নিজেরা উদ্যোগী হয়েই এই জুম চাষ করছেন৷ কথা প্রসঙ্গে তিনি আরো জানান,এবার দুটি টিলা ভূমিতে জুম চাষ করবেন৷ তবে এই জুম চাষ করে লভ্যাংশের মুখ দেখা যায় জুমের কৃষিজ ফসল গুলি বাজারজাত করে৷আশ্বিন কার্তিক মাসে এই ফসল ঘরে তোলার সময়৷ জুম চাষই তাদের একমাত্র রুটি-রুজির সম্বল৷ সরকারি সাহায্য সহযোগিতা পেলে তারা এই জুম চাষকে আরো প্রসারিত করার উদ্যোগ নেবেন বলে ওই জুমিয়া রমণী আশা ব্যক্ত করেন৷

বৃষ্টি হতেই পাহাড়ে জুমচাষে ব্যস্ত জুমিয়ারা
Tags:
Releated Posts
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ
আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…


















