News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্লাব ক্রিকেটের ফাইনালে আজ দেবার্প্রিত – ডায়মন্ড মুখোমুখি
Image

অমরপুরে ক্লাব ক্রিকেটের ফাইনালে আজ দেবার্প্রিত – ডায়মন্ড মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।।ফাইনাল আগামীকাল। মহারণে আগামীকাল মুখোমুখি হবে দেবার্পিত ক্রিকেট আকাদেমি এবং ব্রাইট ডায়মন্ড ক্লাব। রাঙ্গামাটি স্কুল মাঠে আগামীকাল সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি। অমরপুর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। দুই দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে দেবার্পিত ক্রিকেট আকাদেমি বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। ফাইনাল ম্যাচে দুই দলই কিছুটা শক্তি বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে বলে খবর। ‌ বলা বাহুল্য, গত শুক্রবার রাঙ্গামাটি স্কুল মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ব্রাইট ডায়মন্ড ক্লাব ৫ উইকেটের ব্যবধানে জুপিটার ক্লাবকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে। এদিকে, গত ১৭ মে বুধবার প্রথম সেমিফাইনালে দেবার্প্রিত ক্রিকেট একাডেমী বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রতিপক্ষ ইয়াপ্রি কৌতাল ক্লাবকে ৭৮ রানের ব্যবধানে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top