News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় হকিতে আবারও লজ্জার পরাজয় ত্রিপুরার
Image

জাতীয় হকিতে আবারও লজ্জার পরাজয় ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।।জাতীয় ক্রীড়ায় লজ্জার পরাজয় ত্রিপুরার। নষ্ট হলো ত্রিপুরার সম্মান। দুই ম্যাচ খেলে ত্রিপুরা হজম করলো ৯৬ গোল। দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ১৩ তম জাতীয় সাবজুনিয়র হকি প্রতিযোগিতা। তাতে ত্রিপুরাকে রাখা হয়েছিলো ‘‌ই’ গ্রুপে। ওই গ্রুপে ত্রিপুরা ছাড়া রয়েছে দিল্লি হকি, অসম হকি এবং হকি পাঞ্জাব। ২০ মে হকি পাঞ্জাবের বিরুদ্ধে ৪২‌-‌০ গোলে এবং ২১ মে দিল্লি হকি দলের বিরুদ্ধে ৫৪‌-‌ ০ গোলে লজ্জাজনক পরাজয় হয় ত্রিপুরার। ২৩ মে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ অসম ‌হকি । রাজ্য সরকার যখন ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য বদ্ধ পরিকর তখন জাতীয় আসরে এমন লজ্জাজনক ফলাফল দুশ্চিন্তার কারন হয়ে দাড়িয়েছে। জানা গেছে, ত্রিপুরা স্টেট অলিম্পিক সংস্থার ব্যানারে পাঠানো হয়েছিলো দল। আর ওই দলে ত্রিপুরার কতজন খেলোয়াড় রয়েছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করছে ক্রীড়ামহল। আশঙ্খা করা হচ্ছে অর্থের বিনিময়ে ভিনরাজ্যের খেলোয়াড়দের দিয়ে দল গড়ে পাঠানো হয়েছে আসরে। ‌

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top