News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপিতে বহিরাগতদের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না : সাংসদ বিপ্লব কুমার দেব
Image

বিজেপিতে বহিরাগতদের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না : সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২১ মে (হি. স.) : বিজেপিতে বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সম্ভবত, সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে ত্রিপুরায় সংগঠনের চরম ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই, খুবই বিরক্তির সাথে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁর সাফ কথা, অনুপ্রবেশকারী মানসিকতা বিজেপি মেনে নেয় না।
এদিন আগরতলায় নিজ সরকারি বাসভবনে সাংবাদিক সন্মেলনে বিপ্লব দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় পুণরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর দেখানে পথেই হেঁটে বিজেপি সাফল্য পেয়েছে। তিনি বলেন, দলের দেওয়া দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে চলেছি। কিন্তু, সম্প্রতি বাইরে থেকে কিছু মানুষ দলীয় কাজে হস্তক্ষেপ করছেন। বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডার নেতৃত্বে আমরাই সংগঠন পরিচালনা করব।
তাঁর দাবি, সামগ্রিক বিষয়ে অবগত হয়েছি এবং কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে নিয়েছি। তাঁর কথায়, বহিরাগতদের হস্তক্ষেপে সংগঠনের ক্ষতি হোক, কোনভাবেই তা মেনে নেওয়া যায় না। দলের কল্যাণে কাজের দায়িত্ব পেয়েছি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় সভাপতিকে সমস্ত বিষয় সঠিক সময়ে জানানো হবে।
এদিন তিনি বহিরাগতদের সম্পর্কে সরাসরি কিছুই বলেননি। তবে, সংগঠন দুর্বল হওয়ার জন্য তাঁরাই দায়ী, সে-কথা অত্যন্ত বিরক্তির সাথে জানিয়েছেন। তাঁর বক্তব্য, সংগঠনের কল্যাণে নানা সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে, সাংগঠনিক রদবদল ব্যতিক্রমী ঘটনা নয়। কিন্তু, অনুপ্রবেশকারী মানসিকতা বিজেপি মেনে নেয় না। তাঁর দাবি, ত্রিপুরায় প্রদেশ নেতৃত্ব সকলের সাথেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাঁর কাজের ধরণ সম্পর্কে সকলেই অবগত আছেন। ফলে, সংগঠন মজবুত করার জন্য কিভাবে কাজ করতে হয়, তাঁদের সেটা বোঝা উচিত। নাম না করে আবারও বহিরাগতদের নিশানা করেন বিপ্লব দেব।
প্রসঙ্গত, ত্রিপুরায় সম্প্রতি বিজেপিতে বিভিন্ন স্তরে রদবদল হয়েছে। তাতে, দলের অন্দরে চরম অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই, ওই সিদ্ধান্তে অখুশি নেতৃত্ব প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে একজোট হতে শুরু করেছেন। তাতে, আখেরে দলের চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, হয়তো বিপ্লব কুমার দেব তা আঁচ করতে পেরেছেন। কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন। এই মুহুর্তে দলের ভিতরে তীব্র মতানৈক্য লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। ফলে, শীঘ্রই ড্যামেজ কন্ট্রোল সম্ভব না হলে, লোকসভা নির্বাচনে হোঁচট খাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না প্রদেশ নেতৃত্ব।
তবে, বিজেপিতে বহিরাগত ইস্যুতে বিপ্লব কুমার দেবের বিস্ফোরক মন্তব্য রাজ্য রাজনীতিতে ঝড় তুলবে, তা অস্বীকার করার কোন সুযোগ নেই। তাতে, দলে আড়াআড়িভাবে বিভাজন তৈরি হবে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অবশ্য, বিপ্লব কুমার দেব এদিন জোর গলায় দাবি করেছেন, আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে আবারও দুইটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top