News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০ বছর ভারতে বেআইনীভাবে বসবাস করে বাংলাদেশে যাওয়ার পথে কৈলাসহর সীমান্তে আটক এক ব্যক্তি
Image

২০ বছর ভারতে বেআইনীভাবে বসবাস করে বাংলাদেশে যাওয়ার পথে কৈলাসহর সীমান্তে আটক এক ব্যক্তি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷  এক সময় বৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার পর আর বাংলাদেশ না গিয়ে ভারতেই বসতি শুরু করে৷ অবশেষে  প্রায় ২০ বছর পর মাগুরুলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ জোয়ানদের হাতে ধরা পড়লো মোঃ সৈয়দ আলী নামে এক ব্যক্তি৷
জানা যায় ২০০৪ সালে বৈধভাবে ভারতে এসেছিল বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা মোঃ সৈয়দ আলী নামে এক ব্যক্তি৷ কিন্তু পরবর্তীকালে উনি আর বাংলাদেশে ফিরে যাননি৷ কেননা উনার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল৷  এরপর ভারতের দিল্লিতে আধার কার্ড তৈরি করে৷ কাজ করতে শুরু করেন৷ পরবর্তীকালে উনি দিল্লিতেই বিবাহ করে সংসার শুরু করেন৷ বর্তমানে হয়তো কোন এক অজ্ঞাত কারণে উনি আবার নিজের সস্থানে চলে যাইতে  চাইছিলেন স্ত্রীকে ফেলে রেখেই৷ দালাল মারফত চলে যাওয়ার সময় শুক্রবার গভীর রাতে মাগুরুলি ভারত বাংলাদেশ  সীমান্ত এলাকায় চারজন বাংলাদেশীকে দেখে সন্দেহ জাগে বিএসএফ জোয়ানদের মনে৷ তখনই তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলেই তারা দৌড়াতে শুরু করে৷ বিএসএফ জোয়ানরাও তাদের পিছু ধাওয়া করলে দালাল সহ আরও দুইজন বাংলাদেশী পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় মহাম্মদ সৈয়দ আলী৷  এরপর জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারা যায় উনি কিভাবে ভারতে এসেছিলেন৷  আর ভারতে ফিরে না আসার জন্যই পাকাপাকিভাবে উনি বাংলাদেশে চলে যাচ্ছেন৷ উনার কাছ থেকে বাংলাদেশী নগদ ২৮ হাজার ত্রিশ টাকা সহ অনেক সামগ্রী উদ্ধার করে বিএসএফ জোয়ানরা৷ বিএসএফ জোয়ানরা ওই বাংলাদেশী ব্যক্তিকে ইরানি থানার হাতে তুলে দেয়৷

Releated Posts

বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালীকরণে সরকারের একাধিক পদক্ষেপ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে…

ByByReshmi Debnath Aug 27, 2026

তিন বছরে রাজ্যে ১০০৮ হেক্টরের বেশি বনভূমি অবৈধ দখলে, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বন জেলায় মোট ১০০৮.২৮২ হেক্টর বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। বিধানসভায়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চেয়ে রেলমন্ত্রকে প্রস্তাব, সাব্রুম থেকে ট্রেন চালুর দাবি এখনও অধরা

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা ও আসামের মধ্যে দ্রুত ও উন্নত রেল যোগাযোগ গড়ে তুলতে আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

পর্যটক আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গত তিনটি অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার…

ByByTaniya Chakraborty Aug 27, 2026
Scroll to Top