নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ এক সময় বৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার পর আর বাংলাদেশ না গিয়ে ভারতেই বসতি শুরু করে৷ অবশেষে প্রায় ২০ বছর পর মাগুরুলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ জোয়ানদের হাতে ধরা পড়লো মোঃ সৈয়দ আলী নামে এক ব্যক্তি৷
জানা যায় ২০০৪ সালে বৈধভাবে ভারতে এসেছিল বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা মোঃ সৈয়দ আলী নামে এক ব্যক্তি৷ কিন্তু পরবর্তীকালে উনি আর বাংলাদেশে ফিরে যাননি৷ কেননা উনার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল৷ এরপর ভারতের দিল্লিতে আধার কার্ড তৈরি করে৷ কাজ করতে শুরু করেন৷ পরবর্তীকালে উনি দিল্লিতেই বিবাহ করে সংসার শুরু করেন৷ বর্তমানে হয়তো কোন এক অজ্ঞাত কারণে উনি আবার নিজের সস্থানে চলে যাইতে চাইছিলেন স্ত্রীকে ফেলে রেখেই৷ দালাল মারফত চলে যাওয়ার সময় শুক্রবার গভীর রাতে মাগুরুলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় চারজন বাংলাদেশীকে দেখে সন্দেহ জাগে বিএসএফ জোয়ানদের মনে৷ তখনই তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলেই তারা দৌড়াতে শুরু করে৷ বিএসএফ জোয়ানরাও তাদের পিছু ধাওয়া করলে দালাল সহ আরও দুইজন বাংলাদেশী পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় মহাম্মদ সৈয়দ আলী৷ এরপর জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারা যায় উনি কিভাবে ভারতে এসেছিলেন৷ আর ভারতে ফিরে না আসার জন্যই পাকাপাকিভাবে উনি বাংলাদেশে চলে যাচ্ছেন৷ উনার কাছ থেকে বাংলাদেশী নগদ ২৮ হাজার ত্রিশ টাকা সহ অনেক সামগ্রী উদ্ধার করে বিএসএফ জোয়ানরা৷ বিএসএফ জোয়ানরা ওই বাংলাদেশী ব্যক্তিকে ইরানি থানার হাতে তুলে দেয়৷

২০ বছর ভারতে বেআইনীভাবে বসবাস করে বাংলাদেশে যাওয়ার পথে কৈলাসহর সীমান্তে আটক এক ব্যক্তি
Tags:
Releated Posts
তেলকাজলা ধর্ষণকাণ্ড: দ্রুত বিচারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর প্রতিবাদ
সোনামুড়া, ৩০ জুন: ধনপুরের তেলকাজলা এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং…
বামুটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৬
আগরতলা, ৩০ জুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। ওই দূর্ঘটনায় বামুটিয়া ব্লক এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।…
নির্মাণের কয়েকদিনের মধ্যেই খসে পড়ছে ড্রেন, নিম্নমানের কাজ ও ইট সরানোর অভিযোগে সরব এলাকাবাসী
আগরতলা, ৩০ জুন: নির্মাণ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই বিভিন্ন অংশ খসে পড়তে শুরু করেছে ড্রেন। নিম্নমানের নির্মাণকাজ, প্লাস্টারের…
প্রশাসনের নির্দেশে নিজেদের হাতেই দোকান ভাঙলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা
আগরতলা, ৩০ জুন: প্রশাসনের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে নিজেদের উদ্যোগেই সরকারি জমি দখলমুক্ত করতে দোকান ভাঙলেন মধুপুর…


















