News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাইন বুলটে ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

নাইন বুলটে ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ আগরতলা পুর নিগমের উনিশ নং ওয়ার্ডের নাইন বুলেট ক্লাবের উদ্যোগে শনিবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ রাজধানীর আগরতলা শহর এলাকার ক্লাবগুলি এলাকার জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করে কাজ করছে৷ এছাড়াও নানা সামাজিক কর্মসূচিতে শামিল হচ্ছে ক্লাবগুলি৷ এরই অঙ্গ হিসেবে শনিবার আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের নাইন বুলেট ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরে এলাকার লোকজনদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ পত্র বিতরণ করা হয়৷ এদিন স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন এলাকার কপর্োরেটর ভাস্বতি দেববর্মা সহ অন্যান্যরা৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কপর্োরেটর ভাস্বতি দেববর্মা জানান প্রতিমাসে অন্তত চারবার নাইন বুলেট ক্লাবে এ ধরনের স্বাস্থ্য শিবির সংঘটিত করা হয়ে থাকে৷ তবে এই সিজনে মাসে ৬ বার স্বাস্থ্য শিবির করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ শিবিরে এলাকার জনগণকে শামিল হয়ে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্র ক্লাব গুলিকে এ ধরনের স্বাস্থ্য শিবির সহ অন্যান্য সেবামূলক কাজে এগিয়ে আসার জন্যও তিনি আবেদন জানিয়েছেন৷

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top