ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।।ফাইনালে খেলার ছাড়পত্র পেলো জামজুরি স্কুল। ঘাম ঝরিয়ে জয় পেলো গড়িয়া আকাদেমির বিরুদ্ধে। কৃষান দাসের অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত:স্কুল ক্রিকেটে। কে বি আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে জামজুরি স্কুল ২ উইকেটে পরাজিত করে গরিয়া আকাদেমি। নবাগত গরিয়া আকাদেমির লড়াকু ক্রিকেটারদের গড়া ১৪৩ রানের জবাবে জামজুরি স্কুল ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের কৃষান দাস প্রথমে বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৭ রান করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অতিরিক্ত ৩৬ রানের দৌলতে গরিয়া আকাদেমি ১৪৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রোহিত জমাতিয়া ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯,হামবাই জমাতিয়া ২৮ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯,নুকসাং জমাতিয়া ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং রাজেশ জমাতিয়া ১৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। জামজুরি স্কুলের পক্ষে কৃষান দাস (৩/১৭) এবং সাগর মজুমদার (২/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে জামজুরি স্কুল ৩২.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সাগর মজুমদার ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯,কৃষান দাস ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭,দলনায়ক সানু দাস ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং সৌরভ দে ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩০ রান। গরিয়া আকাদেমির পক্ষে হামবাই জমাতিয়া (৫/৪১) সফল বোলার।

উদয়পুরে স্কুল ক্রিকেট গড়িয়া একাডেমিকে হারিয়ে জামজুরি ফাইনালে
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















