News Flash

  • Home
  • খেলা
  • স্পিন বোলার অন্বেষণে বাছাইকৃতদের নাম ঘোষণা
Image

স্পিন বোলার অন্বেষণে বাছাইকৃতদের নাম ঘোষণা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।। প্রাথমিকভাবে বাছাইকৃতদের নাম ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি সারা রাজ্য জুড়ে জোন ভিত্তিক পেস বোলার ও স্পিন বোলার অন্বেষণের কাজ করা হয়েছে। ইতোমধ্যে স্পিন বোলিংয়ের উপর প্রতিভাবান বোলারদের নাম ঘোষণা করা হয়েছে। অনূর্ধ্ব ১৬ বছর বিভাগে ধর্মনগরের অভয় চক্রবর্তী, জয়দীপ দত্ত, বৈথাঙ্গা রিয়াং, কৈলাশহরের তুষার মালাকার, রায়হান উদ্দিন, মোহাম্মদ রেজাউল ইসলাম, আমবাসার প্রসেনজিৎ চক্রবর্তী ও প্রিয়তোষ বিশ্বাস, রংতরাইভ্যালির অনিকেত রায়, বিলোনিয়ার তপন ঘোষ, শান্তির বাজারের সৌরভ দেবনাথ। একইভাবে অনূর্ধ্ব ১৯ বছর বিভাগে কমলপুরের জাহিদ হাসান, সত্যজিৎ রাজাক, শুভদীপ দেববর্মা,  দেবোজিত শীল, ধর্মনগরের সোমশুভ্র শীল, কৈলাসহরের তাপস দাস, উদয়পুরের মিজানুর রহমান পোদ্দার। দায়িত্বপ্রাপ্ত স্পটাররা বাছাইকৃতদের নাম ঘোষণা করে টি সি এ-তে রিপোর্ট জমা করেছে। বাছাইকৃতদের নিয়ে বিশেষ শিবিরের মাধ্যমে রাজ্য দলে কিভাবে তাদের অন্তর্ভুক্ত করা যায় সেটাই এখন কোচ নির্বাচকরা দেখবেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top