ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।। প্রাথমিকভাবে বাছাইকৃতদের নাম ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি সারা রাজ্য জুড়ে জোন ভিত্তিক পেস বোলার ও স্পিন বোলার অন্বেষণের কাজ করা হয়েছে। ইতোমধ্যে স্পিন বোলিংয়ের উপর প্রতিভাবান বোলারদের নাম ঘোষণা করা হয়েছে। অনূর্ধ্ব ১৬ বছর বিভাগে ধর্মনগরের অভয় চক্রবর্তী, জয়দীপ দত্ত, বৈথাঙ্গা রিয়াং, কৈলাশহরের তুষার মালাকার, রায়হান উদ্দিন, মোহাম্মদ রেজাউল ইসলাম, আমবাসার প্রসেনজিৎ চক্রবর্তী ও প্রিয়তোষ বিশ্বাস, রংতরাইভ্যালির অনিকেত রায়, বিলোনিয়ার তপন ঘোষ, শান্তির বাজারের সৌরভ দেবনাথ। একইভাবে অনূর্ধ্ব ১৯ বছর বিভাগে কমলপুরের জাহিদ হাসান, সত্যজিৎ রাজাক, শুভদীপ দেববর্মা, দেবোজিত শীল, ধর্মনগরের সোমশুভ্র শীল, কৈলাসহরের তাপস দাস, উদয়পুরের মিজানুর রহমান পোদ্দার। দায়িত্বপ্রাপ্ত স্পটাররা বাছাইকৃতদের নাম ঘোষণা করে টি সি এ-তে রিপোর্ট জমা করেছে। বাছাইকৃতদের নিয়ে বিশেষ শিবিরের মাধ্যমে রাজ্য দলে কিভাবে তাদের অন্তর্ভুক্ত করা যায় সেটাই এখন কোচ নির্বাচকরা দেখবেন।

স্পিন বোলার অন্বেষণে বাছাইকৃতদের নাম ঘোষণা
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















