আগরতলা, ১৯ মে(হি.স.) : কৃষিক্ষেত্রে উন্নত ফলন ঘটাতে পারলে কৃষকরা উপকৃত হবেন। নয়াদিল্লির নার্সারিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে একথা বলেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় কৃষি ক্ষেত্রে জৈব সারের প্রয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিন কৃষি মন্ত্রী বলেন, টিস্যু কালচারের মাধ্যমে কিভাবে উন্নত চারা উৎপাদন করা হচ্ছে এবং কৃষি প্রধান রাজ্যগুলো কিভাবে উন্নত ফলনে কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে এ বিষয়ে অবগত হয়েছেন।তাছাড়া তিনি দিল্লিস্থিত ত্রিপুরা ভবনের বিশেষ রেসিডেন্ট কমিশনার মনোজ কুমারকে সঙ্গে নিয়ে নার্সারিতে কর্মরত শ্রমিক ও কৃষি বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছেন। তাঁদের চারা বুনন পদ্ধতি, উন্নত ফলনের কলাকৌশল সম্পর্কে অবগত হয়েছেন। তিনি এই নার্সারির কর্মকর্তা ও শ্রমিকদের ত্রিপুরায় আসার জন্য আমন্ত্রণও জানিয়েছেন।
কৃষিতে উন্নত রাজ্য গুলোর কৃষি বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে ত্রিপুরায় শুধু সমতল এলাকার ক্ষেতই নয়, টিলায় জুম চাষের ক্ষেত্রেও আধুনিকতার ছোঁয়া লাগানোর প্রচেষ্টা করা হবে বলে জানান তিনি। তাঁর দাবি, কৃষিক্ষেত্রে উন্নত ফলন ঘটাতে পারলে কৃষকরা উপকৃত হবেন।

ত্রিপুরায় কৃষিক্ষেত্রে উন্নত ফলন ঘটাতে পারলে কৃষকরা উপকৃত হবেন : কৃষি মন্ত্রী
Tags:
Releated Posts
বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই
আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…
পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর
আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…
প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক
কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…
স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ
আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…


















