News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাধ্যমিকে ৬৯৭ পেয়ে প্রথম কাটোয়ার দেবদত্তা; যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম ও মালদহের রিফাত, পাশের হার ৮৬.১৫ শতাংশ
Image

মাধ্যমিকে ৬৯৭ পেয়ে প্রথম কাটোয়ার দেবদত্তা; যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম ও মালদহের রিফাত, পাশের হার ৮৬.১৫ শতাংশ

কলকাতা, ১৯ মে (হি.স.): পরীক্ষা শেষ হওয়ার ৭৬-দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবার মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ, গত বছর পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ। মাধ্যমিকে প্রথম হয়েছেন দেবদত্তা মাঝি। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের ছাত্রী দেবদত্তা। পেয়েছেন ৬৯৭ নম্বর। যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। মাধ্যমিকে তৃতীয় হয়েছেন ছ’জন। মেধাতালিকার প্রথম দশে নেই কলকাতা। যুগ্ম চতুর্থ হয়েছেন সমাদৃতা সেন এবং অনীশ বাড়ুই। পঞ্চম স্থানে রয়েছেন শুভজিৎ দে এবং অরিজিৎ মণ্ডল।

মাধ্যমিকে পাশের হার ৮৬ শতাংশ। ১৬ জেলা থেকে প্রথম দশে রয়েছেন ১১৮ জন। মালদহ থেকে সব থেকে বেশি সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছেন। তফসিলি উপজাতি পরীক্ষার্থীদের পাশের হার ৭৬ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পশ্চিম মেদিনীপুর রয়েছে চতুর্থ স্থানে। এ বছরের মাধ্যমিকে ফেল করেছেন ১ লক্ষের বেশি পরীক্ষার্থী।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। পরীক্ষার দু’মাসের ব্যবধানে ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিলেন।পাশ করেছেন ৫,৬৫,৪২৮ জন মাধ্যমিকে। ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল। পুরুষ পরীক্ষার্থীর তুলনায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ শতাংশ বেশি।

Releated Posts

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026

বিশ্ব সংস্থায় সংস্কার জরুরি, শান্তি ও স্থিতিশীলতায় ভারত-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে ভারত ও সুইজারল্যান্ডের বিশ্বাস রয়েছে। বিশ্বশান্তি ও…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top