News Flash

Image

বেআইনিভাবে মাছ শিকার, ধৃত পাঁচ


আগরতলা, ১৮ মে (হি. স.) : ডুম্বুর জলাশয় থেকে বেআইনিভাবে মাছ শিকার করতে গিয়ে পুলিশ ৫ জন অসাধু ব্যবসায়ীকে আটক করেছেন। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত বৈদ্যুতিন যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ।

মৎস দফতরের জনৈক কর্মী জানিয়েছেন,দীর্ঘ দিন যাবৎ ডুম্বুর জলাশয়ে বেআইনীভাবে মাছ ধরার অভিযোগ উঠে আসছিল। সেই মোতাবেক বৃহস্পতিবার সকালে গন্ডাছড়া মৎসদপ্তরের কর্মী, বনদফতরের কর্মী ও গন্ডাছাড়া থানার পুলিশ যৌথ অভিযানে নেমেছিল। অভিযানে নেমে বেআইনীভাবে মাছ ধরতে গিয়ে ৫ জন হাতে নাতে ধরা পড়েছে। পুলিশ তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ওষুধ ও বৈদ্যুতিন যন্ত্রপাতি ব্যবহার করে মাছ ধরে বাজারে বিক্রি করছেন। ওই মাছ অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Releated Posts

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026

সাত দিন ধরে পানীয় জলের সংকট, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, আটকে পড়লেন মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ১১ আগস্ট:টানা সাত দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধে সামিল…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top