News Flash

  • Home
  • দিনের খবর
  • রিজিজুর পর এবার সরানো হল আইন প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেলকে
Image

রিজিজুর পর এবার সরানো হল আইন প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেলকে


নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) : আইনমন্ত্রী কিরেন রিজিজুর পর এবার আইন প্রতিমন্ত্রী সত্যপাল সিং বাঘেলকে সরিয়ে দিল মোদী সরকার। তাঁকে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার কিরেন রিজিজুকে সরিয়ে আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে অর্জুন রাম মেঘওয়ালকে। সংস্কৃতি মন্ত্রকের পাশাপাশি আইনমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব নেবেন তিনি। তবে মোদী সরকারের এই নয়া রদবদলে সমালোচনায় সরব হয়েছেন অনেকে।
প্রসঙ্গত, আইন ও বিচার মন্ত্রকের দায়িত্বে অর্জুন রাম মেঘওয়ালের নিয়োগের পরে এই সিদ্ধান্ত নেওয়া হল। রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অধ্যাপক এসপি সিং বাঘেলকে আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে অব্যাহতি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ করা হচ্ছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top