News Flash

  • Home
  • দিনের খবর
  • এগরা বিস্ফোরণ কাণ্ডে এখনই এনআইএ তদন্ত নয়, জানাল হাই কোর্ট
Image

এগরা বিস্ফোরণ কাণ্ডে এখনই এনআইএ তদন্ত নয়, জানাল হাই কোর্ট

কলকাতা, ১৮ মে (হি. স.) : এগরা বিস্ফোরণ কাণ্ডে এখনই এনআইএ তদন্ত নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আরজি খারিজ করে বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আপাতত তদন্ত করবে সিআইডি। এই ব্যাপারে ১২ জুন সিআইডি রিপোর্ট তলব করেছে আদালত। এগরার ঘটনায় বিস্ফোরণের ধারা কার্যকর হবে কি না তা আপাতত সিদ্ধান্ত নেবে সিআইডি-ই। জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।

শুভেন্দুবাবু দাবি করেছিলেন, আইনে মামলা করা হয়নি। যদিও প্রশাসনের বক্তব্য, ব্যবহার ও তার ফলে পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি— ভারতীয় দণ্ডবিধির এ সব ধারা যুক্ত করা হয়েছে।

বিজেপি পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিষয়টি লঘু করে দেখানোর অভিযোগ তুললেও তৃণমূলের পাল্টা দাবি, বিস্ফোরণের তথ্যপ্রমাণ-সহ ফরেন্সিক রিপোর্ট আসার আগে বিস্ফোরক আইনের ধারা দিলে মামলা দুর্বল হয়ে যাওয়ারই আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে হাই কোর্টের পর্যবেক্ষণ, বিস্ফোরণের যা ভয়াবহতা, তাতে আইনে মামলা রুজু করার যথেষ্ট কারণ রয়েছে।

প্রসঙ্গত, বিজেপির তোলা এনআইএ তদন্তের দাবিতে আপত্তি জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার দিন, অর্থাৎ, মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, এনআইএ এই ঘটনায় তদন্ত করলে তাঁর আপত্তি নেই। পাশাপাশি, এটা বিরোধীদের একটা ‘ফর্মুলা’ বলেও কটাক্ষ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকার একটি বাড়িতে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থল থেকে কিছু দূরে রাস্তায় ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top