News Flash

  • Home
  • প্রধান খবর
  • আজ ওডিশাকে ৮ হাজার কোটির রেল প্রকল্প উপহার দেবেন প্রধানমন্ত্রী, সবুজ পতাকা নাড়াবেন বন্দে ভারতকে
Image

আজ ওডিশাকে ৮ হাজার কোটির রেল প্রকল্প উপহার দেবেন প্রধানমন্ত্রী, সবুজ পতাকা নাড়াবেন বন্দে ভারতকে

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওডিশায় ৮০০০ কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এই সময় তিনি পুরী-হাওড়ার মধ্যে চলমান বন্দে ভারত এক্সপ্রেসকেও ফ্ল্যাগ অফ করবেন। এই ট্রেনটি ওডিশার খুড়দা, কটক, জাজপুর, ভদ্রক, বালাসোর এবং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে যাবে।

প্রধানমন্ত্রী এদিন পুরী ও কটক রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। রেল যাত্রীদের বিশ্বমানের অভিজ্ঞতা প্রদানের জন্য পুনর্নির্মিত স্টেশনগুলিতে সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। প্রধানমন্ত্রী মোদী ওডিশায় ১০০ শতাংশ বিদ্যুতায়িত রেল নেটওয়ার্কও উদ্বোধন করবেন। এতে অপারেশন ও রক্ষণাবেক্ষণের খরচ কমবে এবং আমদানি করা অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে। সেই সঙ্গে সম্বলপুর-তিতলাগড় রেললাইনের ডাবলিংয়েরও উদ্বোধন করা হবে।
এছাড়া তিনি আঙ্গুল-সুকিন্দার মধ্যে একটি নতুন ব্রডগেজ রেললাইন, মনোহরপুর-রৌরকেলা-ঝাড়সুগুদা-জামগাকে সংযোগকারী একটি তৃতীয় লাইন এবং বিচুপালি-ঝাড়তারভার মধ্যে একটি নতুন ব্রড-গেজ লাইনেরও উদ্বোধন করবেন।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top