News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন স্পোর্টস স্কুল, রানার্স সিপাহীজলা
Image

রাজ্য বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন স্পোর্টস স্কুল, রানার্স সিপাহীজলা

ত্রিপুরা স্পোর্টস স্কুল-‌৩                                           

 সিপাহীজলা-‌০

(‌মেরেন-‌২, বিনাতা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মে।।দাপট অব্যহত রাখলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। অনূর্ধ্ব-‌১৭ আসরের পর অনূর্ধ্ব-‌১৪ বিভাগেও রাজ্য সেরা হলো শুভেনজিৎ সিনহার ত্রিপুরা স্পোর্টস স্কুল। বুধবার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে বালিকাদের স্কুল ফুটবলের ফাইনালে কার্যত একতরফা খেলে ত্রিপুরা স্পোর্টস স্কুল পরাজিত করে সিপাহীজলা জেলাকে। বিজয়ী দলের মেরেন জমাতিয়া দুটি গোল করে। সকালে মুষলধারে বৃষ্টির ফলে মাঠ কিছুটা পিচ্ছিল হয়ে পড়ে। এরমধ্যেই শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে শুভেনজিৎ এবং রাজেশ রায় চৌধুরির মেয়েরা। ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলারদের দাপটে শুরুতেই সিপাহীজলা জেলার রক্ষণভাগে চিড় ধরে। ওই সুযোগটা কাজে লাগিয়ে ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। মেরেন জমাতিয়ার গোলে। এর ৩ মিনিট পরই ব্যবধান বাড়ায় বিনাতা সিনহা। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও সিপাহীজলার বালিকা ফুটবলাররা কার্যত খেই হারিয়ে ফেলে। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে সিপাহীজলা জেলার জালে শেষবার বল পাঠায় মেরেন জমাতিয়া। ৩-‌০ গোলে এগিয়ে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। ৩ গোলে পিছিয়ে পরার পর আর যাতে ব্যবধান না বাড়ে তা মাথায় রেখে রক্ষণাত্তক ফুটবল খেলতে থাকে সিপাহীজলা জেলার ফুটবলাররা। শেষ পর্যন্ত ৩-‌০ গোলে জয় পেয়ে রাজ্য সেরা হলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন অরিন্দম মজুমদার। খেলা শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রসঙ্গত:‌ এর আগে অনূর্ধ্ব-‌১৭ বালক এবং বালিকা উভয় বিভাগে রাজ্য সেরা হয়েছিলো ত্রিপুরা স্পোর্টস স্কুল।  ‌

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top