News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়া, উদয়পুর, আমবাসা, ধর্মনগরে বৃষ্টিতে পরিত্যক্ত চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট
Image

বিলোনিয়া, উদয়পুর, আমবাসা, ধর্মনগরে বৃষ্টিতে পরিত্যক্ত চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মে।।পরিত্যক্ত হলো ম্যাচ। মুষলধারে বৃষ্টির জন্য। বুধবার বিলোনিয়ায় স্কুল ক্রিকেটের ফাইনাল, উদয়পুরে স্কুল ক্রিকেটের সেমিফাইনাল, আমবাসায় এবং ধর্মনগরে সিনিয়র ক্রিকেটের আসর ছিলো। বৃষ্টির জন্য সবকটি ম্যাচই পরিত্যক্ত হয়। রিজার্ভ ডে-‌তে করার পরিকল্পনা রয়েছে ম্যাচ গুলোর। সকালে খেলা শুরু হলেও আচমকা মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় সবকটি ম্যাচই বন্ধ রাখা হয়। উদয়পুরের কে বি আই মাঠে সেমিফাইনালে গরিয়া আকাদেমি টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ২৬.‌৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করে। দলের পক্ষে হামবাই জমাতিয়া ৩৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং রমেন জমাতিয়া ৪৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে।  জামজুরি স্কুলের পক্ষে অভিজিৎ দাস ৩ উইকেট পেয়েছে। এরপরই শুরু হয় বৃষ্টি। শেষ ম্যাচটি স্থগিত রাখা হয়। আজ রিজার্ভ ডে তে পুনরায় হবে ম্যাচটি। বিলোনিয়ার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির জন্য। সকালে টসে জয়লাভ করে আর্যকলোনী স্কুল প্রথমে ব্যাট নিয়ে ২৩.‌১ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭১ রান করার পর শুরু হয় বৃষ্টি। ফলে আর খেলা হয়নি। আর্য কলোনী স্কুলের পক্ষে উদয় মিত্র ১১ রান করে। বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে মানিক সরকার (‌৩/‌১৪) সফল বোলার।‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top