News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৯-২১ ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাপান ও অস্ট্রেলিয়ার পাশাপাশি যাবেন পাপুয়া নিউগিনিতেও
Image

১৯-২১ ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাপান ও অস্ট্রেলিয়ার পাশাপাশি যাবেন পাপুয়া নিউগিনিতেও

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৯-২১ মে সময়কালে তিন দেশ সফরে রওনা হবেন। সফরকালে তিনি জাপান, পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়ায় যাবেন। আগামী ১৯ থেকে ২১শে মে পর্যন্ত শ্রী মোদী, জাপানের হিরোশিমায় সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জি সেভেন সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে প্রধানমন্ত্রী, শান্তি, সুস্থিতি, খাদ্য, সার ও শক্তি নিরাপত্তার বিষয়ে অগ্রগতি নিয়ে সদস্য দেশগুলির সঙ্গে কথা বলবেন। সম্মেলনের ফাঁকে শ্রী মোদী, অংশগ্রহনকারী নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি পাপুয়া নিউগিনিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যে সহযোগিতা সংক্রান্ত তৃতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। শেষ ধাপে অস্ট্রেলিয়া যাবেন প্রধানমন্ত্রী। ২২ মে কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন শ্রী মোদী।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top