News Flash

Image

নেশা বিরোধী অভিযানে নামলেন প্রমীলা বাহিনী

আগরতলা, ১৫ মে (হি.স.) : পুলিশের উপর আস্থা হারিয়ে অবশেষে নেশা বিরোধী অভিযানে নামলেন প্রমীলা বাহিনী। সোমবার সকালে ওই ঘটনাকে ঘিরে বিশালগড় পূর্ব গকুলনরের পুকুরিয়াবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী।


জনৈক এলাকাবাসী অভিযোগ করে বলেন,পূর্ব গকুলনরের পুকুরিয়াবাড়ি এলাকার কয়েকটি বাড়িতে দেশী মদ,ব্রাউন সুগার ও ইয়াবা টেবলেট প্রতিনিয়ত বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ওই এলাকায় রাতে মদ, ব্রাউন সুগার সহ জুয়ার আড্ডা বসে। যুবক থেকে বৃদ্ধ সবাই মদ্যপান করে বাড়িতে এসে ঝামেলা করেন। ফলে এই এলাকায় একটি পরিবার সুখে জীবন যাপন করতে পারছে না। তাঁর আরও অভিযোগ, এ বিষয়ে একাধিকবার থানায় জানানো হলেও প্রসাশন কোনো উদ্যোগ গ্রহণ করেনি।


অবশেষে পুলিশের উপর আস্থা হারিয়ে সোমবার সকালে প্রমীলা বাহিনী হাতে লাঠি নিয়ে অভিযানে নামেন। কিন্তু অভিযানের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে নেশা সামগ্রীর বিক্রেতারা। তাদের বাড়িতে অভিযান চালিয়ে দেশী মদ উদ্ধার করেছে প্রমীলা বাহিনী। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top