News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকে শুরু সরকার গঠনের তোড়জোড়, শিবকুমার বললেন আমরা এক লাইনের প্রস্তাব পাশ করেছি
Image

কর্ণাটকে শুরু সরকার গঠনের তোড়জোড়, শিবকুমার বললেন আমরা এক লাইনের প্রস্তাব পাশ করেছি

বেঙ্গালুরু, ১৫ মে (হি.স.) : ভোটের ফলপ্রকাশের পর থেকেই কর্ণাটকে শুরু হয়েছে সরকার গঠনের তোড়জোড়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস, তবুও কে মুখ্যমন্ত্রী হবেন, তা এখনও ঠিক হয়নি। এই পরিস্থিতিতে সোমবার কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার বলেছেন, “আমরা এক লাইনের প্রস্তাব পাশ করেছি। সেটি আমরা দলীয় হাইকমান্ডের ওপর ছেড়ে দেব। দিল্লি যাওয়ার বিষয়ে আমি কোনও সিদ্ধান্ত নিইনি। আমাকে যে কাজ দেওয়া হয়েছে, আমি সেই কাজ করেছি।”

কর্ণাটকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন দু’জন, একজন হলেন শিবকুমার এবং অপরজন সিদ্দারামাইয়া। কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে ধোঁয়াশার মধ্যেই একজন কংগ্রেস সমর্থককে বলতে শোনা যায়, “ডি কে শিবকুমার এবং সিদ্দারামাইয়া উভয়েই জনপ্রিয়। তাঁরা দু’জনেই কঠোর পরিশ্রম করেছেন, হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে তাই হবে।”

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top