News Flash

  • Home
  • প্রধান খবর
  • আপাতত শুষ্ক থাকবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ, ১৭-২০ মে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
Image

আপাতত শুষ্ক থাকবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ, ১৭-২০ মে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ১৫ মে (হি.স.): কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত শুষ্কই থাকবে। তবে, ১৭-২০ মে সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার উত্তরবঙ্গে ১৬-২০ মে সময়কালে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গে বইতে পারে দমকা হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আপাতত বজায় থাকবে গরম, কোনও কোনও জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১৬ মে পশ্চিমের কিছু জেলা, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। সোমবারও সকাল থেকেই ভীষণ গরম অনুভূত হয়েছে শহর ও শহরতলিতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গরমের সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top