News Flash

  • Home
  • প্রধান খবর
  • সক্রিয় রোগীর সংখ্যা কমে ১৪,৪৯৩; দৈনিক সংক্ৰমণও নিম্নমুখী, করোনার প্রকোপ কমছে ভারতে
Image

সক্রিয় রোগীর সংখ্যা কমে ১৪,৪৯৩; দৈনিক সংক্ৰমণও নিম্নমুখী, করোনার প্রকোপ কমছে ভারতে

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ নিরন্তর কমছে, নিয়ন্ত্রণেই রয়েছে মৃত্যুর সংখ্যা। সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮০১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১৪,৪৯৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। সোমবার সকাল আটটা পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,৩১,৭৭৮ জনের (১.১৮ শতাংশ), বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮ জনের, তাঁদের মধ্যে ৪ জন প্রাণ হারিয়েছেন কেরলে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৩৫,২০৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,৩৬৭ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,৯২,০৫৯ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৪ মে সারা দিনে ভারতে ৫৫,৬৩৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

হরিয়ানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকে ধাক্কা বাসের; নিহত চালক ও কন্ডাক্টর, আহত ১৬ পর্যটক

জয়পুর, ১২ জুন (আইএএনএস) : হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় শুক্রবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী বাসের চালক ও…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ব্যাংকক থেকে মাদক পাচারের চেষ্টা, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার যুবতী; উদ্ধার ১১.৮২ কোটি টাকার হাইড্রোপনিক গাঁজা

মুম্বই, ১২ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল শুল্ক দফতর। ব্যাংকক থেকে ভারতে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top