News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য স্তরীয় স্কুল জিমন্যাস্টিক্স এনএসআরসিসি-তে আজ থেকে
Image

রাজ্য স্তরীয় স্কুল জিমন্যাস্টিক্স এনএসআরসিসি-তে আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা আগামীকাল শুরু হবে এনএসআরসিসি-র ইনডোর হলে। বালক ও বালিকা উভয় বিভাগে অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বছর রাজ্য স্কুল স্পোর্টস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ১৬ মে পর্যন্ত চলবে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় এনএসআরসিসি-র ইনডোর হলে। এ বিষয়ে সম্প্রতি সাংগঠনিক কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অর্গানাইজিং কমিটি ছাড়াও বেশ কয়েকটি সাব কমিটিও গঠন করা হয়েছে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিধায়ক শ্রীমতি অন্তরা সরকার দেব। সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, উপ-অধিকর্তা তথা পদ্মশ্রী দীপা কর্মকার প্রমূখ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব তথা দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ। দপ্তরের সহ অধিকর্তা তথা অর্গানাইজিং সেক্রেটারি দিবাকর দেবনাথ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন, পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সকলকে জানিয়েছেন এবং প্রত্যেকের সহযোগিতাও চেয়েছেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top