News Flash

  • Home
  • খেলা
  • বৈভব, অভিজিতের দুর্দান্ত বোলিং ইউবিএসটি-কে হারিয়ে ওপিসি জয়ী
Image

বৈভব, অভিজিতের দুর্দান্ত বোলিং ইউবিএসটি-কে হারিয়ে ওপিসি জয়ী

ইউবিএসটি-‌৮০/১০(৩২.১)

ও পি সি -‌ ৮৪/‌১(১০.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।।বল হাতে বিধ্বংসী বৈভব মালি। সঙ্গে অভিজিৎ চক্রবর্তীও। বৈভব ও অভিজিতের হাত ধরে দ্বিতীয় জয় পেলো ও পি সি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ও পি সি ৯ উইকেটে পরাজিত করে ইউ বি এস টি-‌কে। ইউ বি এস টি-‌র গড়া ৮০ রানের জবাবে ও পি সি ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের বৈভব মালি ৫ উইকেট পেয়েছেন। সকালে ইলশে গুড়ি বৃষ্টির মধ্যে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ইউ বি এস টি ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় মাত্র ৮০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দেবনিক ব্যানার্জি ৫৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২১,অমন সিং ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ এবং প্রণব দাস ৫৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ও পি সি-‌র পক্ষে বৈভবমালি (‌৫/‌২০) এবং অভিজিৎ চক্রবর্তী (‌৪/‌১৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ও পি সি ৬৪ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ‌‌আকাশ আনন্দ ১৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে এবং অজিঙ্ক অরুণ পাটিল ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে রাহুল চন্দ্র সাহা ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ইউ ইব এস টি-‌র দলনায়ক মনোজিৎ দাস (‌১/‌১৭) উইকেট পেয়েছেন।‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top