১ম ডিভিশন লীগের মৌচাক চলমান ম্যাচ বৃষ্টিতে পন্ড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।।হলো না ম্যাচ। বৃষ্টির জন্য। রবিবার শীর্ষে থাকা চলমান সঙ্ঘের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা ছিলো মৌচাক ক্লাবের। শহীদ কাজল ময়দানে। কিন্তু ‘‌মোকা’-‌র ঘুর্ণি ঝড়ের ফলে সিপাহীজলা জেলায় রবিবার ভোর রাত থেকেই শুরু হয়েছিলো বৃষ্টি। দুটি দল নির্দিষ্ট সময়ে মাঠে পৌঁছলেও বৃষ্টির জন্য টস পর্যন্ত করা হয়নি। ফলে দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়। ম্যাচটি না হওয়ায় কিছুটা সমস্যায় চলমান সঙ্ঘ। ‌‌