News Flash

  • Home
  • প্রধান খবর
  • জামুরিয়ায় ঝোপ থেকে উদ্ধার বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ,তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ
Image

জামুরিয়ায় ঝোপ থেকে উদ্ধার বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ,তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ

আসানসোল, ১৪ মে (হি.স.): জামুরিয়ায় ফের বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ির কিছুটা দূরে ঝোপ থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল জামুরিয়ায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বিজেপির অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল।

মৃতের নাম অশোক চক্রবর্তী। জামুরিয়ার হিজলগড়া গ্রামের সুত্রধর পাড়ার বাসিন্দা তিনি। বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন অশোক। সূত্রের খবর, রবিবার সকালে অশোকের বাড়ির ২ কিলোমিটার দূরে ঝোপে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মৃতের আত্মীয় ধনঞ্জয় চক্রবর্তী সেখানে যান। তখনই দেখেন দেহটি অশোকবাবুর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে দেহটি।

মৃত যুবক কীভাবে ওই ঝোপে এলাকায় গেল, তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। মৃতের মা বন্দনা চক্রবর্তী জানান, তাঁর ছেলে বিজেপি কর্মী ছিলেন। কিন্তু কীভাবে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশায় তিনি। এবিষয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সদস্য সন্তোষ সিংয়ের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই বর্তমান শাসকদল তাঁদের দলের একনিষ্ঠ কর্মীকে খুন করেছে। দোষীদের গ্রেতারের দাবিও জানিয়েছেন তিনি। এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

প্রসঙ্গত, দিন পনেরো আগেও এক বিজেপি কর্মী খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল জামুরিয়া।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top