News Flash

  • Home
  • বিনোদন
  • সুপ্ত প্রতিভার অন্বেষণে বাফটা আর নেটফ্লিক্স
Image

সুপ্ত প্রতিভার অন্বেষণে বাফটা আর নেটফ্লিক্স

আগরতলা, ১৩ মে: ভারতের উদীয়মান অথবা সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করে তাকে সঠিক পদ্ধতিতে পরিচর্যার মাধ্যমে উদীপ্ত করার কাজ করে আসছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম এন্ড টেলিভিশন আর্টস, যা ‘বাফটা’ নামে পরিচিত। ভারতেও ২০২১ সাল থেকে এই প্রতিভা অন্বেষণের কাজ করে চলেছে বাফটা। যে কাজে তাদেরকে সহযোগিতা করছে নেটফ্লিক্স। সম্মিলিত এই ‘বাফটা ব্রেকথ্রু ট্যালেন্ট প্রোগ্রাম’ এখন দেশজুড়েই বিশেষ মর্যাদার আসনে স্থাপিত হয়েছে।
ব্রিটেন ও ভারত ছাড়া আমেরিকাতেও প্রতিভা অন্বেষণের এই অভিযান চালিয়ে যাচ্ছে বাফটা। খুশির খবর হচ্ছে, এই ট্যালেন্ট খোঁজার কর্মসূচি ২০২৩ সালের জন্য শুরু হয়ে গেছে ১২ মে থেকে। আগামী ৫ জুলাই পর্যন্ত গৃহীত হবে আবেদনপত্র। চলচ্চিত্র, টেলিভিশন শিল্প, গেমস সহ সংশ্লিষ্ট সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত যে কেউ এই আয়োজনে অংশগ্রহণ করতে পারে। বাছাই হওয়া প্রতিভাদের সমস্ত রকম প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করে দেয়াই হচ্ছে বাফটা’র মূল কাজ। এখন পর্যন্ত দুই শতাধিক প্রতিভার স্ফুরণ ঘটেছে বাফটা’র হাত ধরেই। নির্বাচিতদের দক্ষতার মানোন্নয়নের পাশাপাশি আরও নানা সুযোগ দিয়ে থাকে বাফটা।
বাফটা’র কার্যনির্বাহী অধিকর্তা টিম হান্টার এনিয়ে জানিয়েছেন, ভবিষ্যত প্রজন্মকে এই সহযোগিতার পাশাপাশি ভারত ও ব্রিটেনের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের দিকটিকেও এখানে গুরুত্ব দেওয়া হয়। আর এ কাজে নেটফ্লিক্সের মত সংস্থা এগিয়ে আসায় দারুণ সহযোগিতা হয়েছে। নেটফ্লিক্স’র সহ-সভাপতি মনিকা শেরগিল বলেছেন, ভারতের প্রতিভাকে বিশ্বমঞ্চে পৌঁছে দেয়ার স্বপ্ন নিয়েই এই উদ্যোগে শামিল হয়েছে নেটফ্লিক্স।
এই সুযোগ নিতে আগ্রহীদের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। তাছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রের কিছু যোগ্যতারও প্রয়োজন রয়েছে। আগ্রহীদের সেজন্য দেখতে হবে এই ওয়েবসাইট: www.bafta.org/supproting-talent/breakthrough

Releated Posts

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top