নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ শুক্রবার ভানু ঘোষ স্মৃতি ভবন থেকে গণধর্ষনের ঘটনার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে বাম সংগঠনসমূহ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব৷ পবিত্র কর বলেন, ত্রিপুরা রাজ্যে গণধর্ষণের ঘটনা অভাবনীয়৷ এ ধরনের গণধর্ষণের ঘটনা পূর্বে ত্রিপুরা রাজ্যে হয়নি৷ এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখন বের হয়ে আসছে আরো বহু রহস্য৷ আই পি এল -এর জুয়া খেলা ত্রিপুরা রাজ্যে হতো সেটা জানা ছিল না রাজ্যবাসীর৷ গণধর্ষণের ঘটনার সাথে জড়িত যুবকের বাড়ি থেকে আই পি এল জুয়া খেলার কোটি টাকা উদ্ধার হয়েছে৷ এটা অকল্পনীয়৷ সুতরাং এখন দেখা যাচ্ছে সাপ বের করতে গিয়ে কেঁচো বের হয়ে এসেছে৷ এখন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করা হচ্ছে বলে জানান পবিত্র কর৷

গণধর্ষণের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ বাম সংগঠনগুলির
Tags:
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















