News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস সংস্থাকে সর্বভারতীয় ফেডারেশনের স্বীকৃতি
Image

ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস সংস্থাকে সর্বভারতীয় ফেডারেশনের স্বীকৃতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।। সর্বভারতীয় বডি বিল্ডারস ফেডারেশনের স্বীকৃতি পেয়েছে ত্রিপুরার সংস্থা। আজ, শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় ফেডারেশনের পক্ষ থেকে রাজ্য সংস্থার অনুমোদনের কথা জানানো হয়। পাশাপাশি আরও ঘোষণা করা হয়, আগামী নভেম্বর মাসে রাজ্য আসর এবং জাতীয় আসর আয়োজনের উদ্যোগ নেয়া হবে। উল্লেখ্য, ত্রিপুরা বডিবিল্ডারস এন্ড ফিটনেস এসোসিয়েশনের আমন্ত্রণে প্রথমবার রাজ্যে এসেছেন ওয়ার্ল্ড বডিবিল্ডিং এন্ড ফিজিক্স স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক চেতন মনোহর পাথরে। সঙ্গে এসেছেন ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশনের সাধারণ সম্পাদিকা শ্রীমতি হীরল শেঠ। আজ বিকেলে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক প্রেস প্রিভিউ অনুষ্ঠানে ফেডারেশনের পক্ষ থেকে ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস এসোসিয়েশনের অনুমোদনের কথা সর্বসম্মুখে ঘোষণা করা হয়। পাশাপাশি রাজ্য কমিটির পূর্ণাঙ্গ গঠনও সাংবাদিকদের জানানো হয়। রাজ্য কমিটিতে সভাপতি তনয় দাস, সহ-সভাপতি মাথুর নন্দী, নন্দন দে, যীশু দেব; সাধারণ সম্পাদক শায়ংকি সাহা, যুগ্ম সম্পাদক তাপস ভৌমিক, দুলাল দাস, রাজেশ শর্মা, শান্তনু সাহা ও ভাস্কর চক্রবর্তী। কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা, সদস্য প্রানজিৎ পাল, বিক্রম দেবনাথ, সৌরপ্রতিম শর্মা ও বিশ্বজিৎ বনিক। উল্লেখ্য, স্বীকৃতি ঘোষণার এই আনন্দঘন অনুষ্ঠানে ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিকতায় অবদানের জন্য রাজ্যের প্রায় ৪০ জন ক্রীড়া সাংবাদিককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় ফেডারেশনের প্রতিনিধিবর্গ এবং রাজ্য সংস্থার পূর্ণাঙ্গ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top