News Flash

  • Home
  • দেশ
  • পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের দিন
Image

পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের দিন

কলকাতা, ১২ মে (হি. স.) : কথা ছিল আগামী সোমবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হবে। ১৪টি এসি চেয়ার কার ও ২টি এক্সিকিউটিভ চেয়ার কার বিশিষ্ট এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা তিনদিন পিছিয়ে যাচ্ছে।

ইতিমধ্যেই হয়ে গিয়েছে মহড়া। তবে ১৫ মে হচ্ছে না উদ্বোধন। হবে ১৮ মে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। যাত্রাপথে ট্রেন দাঁড়াবে খড়গপুর, ভদ্রক, বালাসোর, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে। যাত্রাপথ মোট ৫০০ কিলমিটার। গড় গতি থাকবে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। মানে যাত্রাপথে মোট সময় প্রায় সাড়ে ৬ ঘণ্টা।

জানা গিয়েছে, খড়গপুর ডিভিশন থেকে এই ট্রেন পরিচালনার কথা থাকলেও তা উদ্বোধন হবে ওড়িশা থেকে। হাওড়া থেকে ট্রেন ছাড়বে সকাল ৬টা ২০ নাগাদ। ট্রেন পুরী পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ নাগাদ। আবার পুরী থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ। হাওড়া আসবে সন্ধ্যা সাড়ে৮টা নাগাদ।

উল্লেখ্য, বন্দে ভারতের হাওড়া-পুরী ট্রেনে চাপতে পারবেন ১ হাজার ১২৮ জন যাত্রী। প্রধানমন্ত্রীর হাত ধরে আগামী ১৮ মে উদ্বোধন হবে কলকাতা মেট্রোর কবি সুভাষ (গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) রুট।

Releated Posts

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top