News Flash

  • Home
  • বিদেশ
  • তোষাখানা মামলায় বড় স্বস্তি পেলেন ইমরান খান
Image

তোষাখানা মামলায় বড় স্বস্তি পেলেন ইমরান খান

ইসলামাবাদ, ১২ মে (হি.স.) : তোষাখানা মামলায় বড় স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট তোষাখানা মামলায় সেই অভিযোগের উপর স্থগিতাদেশ জারি করেছে।

ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হওয়ার একদিন পর বুধবার তোষাখানা মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছিল। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুকের এজলাসে ইমরান খানের মামলার শুনানি চলছিল। ইমরান খানের আইনজীবী খাজা হারিস আদালতে বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশন আইন অনুযায়ী তাঁর মক্কেলের বিরুদ্ধে অভিযোগ পাঠায়নি। সময়সীমা শেষ হওয়ার পর অভিযোগ পাঠানো যাবে না বলে দাবি করেন তিনি।
বিচারপতি খাজা হারিসকে প্রশ্ন করেন, আপনার তোলা রিজার্ভেশনের বিষয়ে দায়রা আদালতের বিচারক কী বলেছেন? জবাবে ইমরানের আইনজীবী বলেন, মামলায় জবানবন্দি রেকর্ডের সময় বিষয়টি দেখবেন বলে বিচারক জানিয়েছেন। একইসঙ্গে মামলাটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তিনি। ইমরান খানের আইনজীবীর যুক্তি শোনার পর, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি অভিযোগের উপর স্থগিতাদেশ জারি করেন।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top